1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

ঈশ্বরগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুজনের মানববন্ধন-রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।সভাপতিত্ব করেন সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার। এসময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সদস্য আরমান শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সাংবাদিক ম. সেলিম, মোহাম্মদ আলী, উবায়দুল্লাহ রুমি, হুমায়ুন কবীর, ফয়সাল আহমেদ, মাহবুবুল আলম সোহাগ, আরিফুল ইসলাম, আসাদুল্লাহ হাদিস, হুসাইন মোহাম্মদ তারেক, ফয়সাল আহমেদ শাকিল, আনোয়ারুল বারী সুমন, সাংবাদিক ও সুজন সদস্য হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, আবুল মুনসুর, অলক ঘোষ ছোটন, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, সমীর কুমার দে, শ্রাবণী কুর্মি ও পলি আক্তার।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে তুহিনকে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও ক্ষোভের। তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; অতীতে সাগর-রুনিসহ বহু সাংবাদিকের ওপর হামলা, হত্যা ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয়নি।বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা যদি দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন, তাহলে বাকি তিন স্তম্ভ—আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ—সঠিকভাবে কার্যকর হয়। সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন, কিন্তু প্রভাবশালী মহল ও অপরাধী চক্রের হুমকি, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানির শিকারও হতে হয় প্রায়ই।তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট