1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জে সাবেক ছাত্রদল নেতা শহীদ হুমায়ুন রশীদ শিল্পীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশীদ শিল্পীর ২৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল থেকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল সকাল দশটায় কালোব্যাজ ধারন ও শহীদ হুমায়ুন রশীদ শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ।পরে দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়ে র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেনের জীবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু, মোহনগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান জকি, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার নাঈম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট