1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেফতার: সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন টাওয়ারে নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্যও ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।অন্যদিকে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ঈশ্বরগঞ্জ থানায় তার বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই। তবে পুরনো মামলাগুলোর সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে এবং প্রমাণ মিললে সেসব মামলাতেও তার নাম অন্তর্ভুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট