1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

বাংলাদেশ খেলাফত মজলিস এর ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।রবিবার (১৭ই আগষ্ট) বাংলাদেশ খেলাফতে মজলিস এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর চুড়ান্তভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানবিশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার।বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শায়খুল হাদিস আল্লামা আজিজল হক (রহ) এর সুযোগ্য সন্তান শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। আমাদের প্রতীক রিক্সা।আমি দলের পক্ষ থেকে ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নসহ পৌরসভায় গণসংযোগ করে যাচ্ছি। এছাড়াও এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি এবং সারাজীবন নিজেকে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, আমাদের নেতা মাওলানা মামুনুল হক সাহেবের দল হিসেবে ইতিমধ্যেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এই গণসংযোগ চলমান থাকবে এবং মানুষের প্রতিটি ঘরের দরজায় আমার ও আমাদের দলনেতার সালাম পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট