1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/দেশের মৎস্যসম্পদের প্রসার, সংরক্ষণ, সমৃদ্ধ এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৮ জুলাই) এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের নানান কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি,পোনামাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে ত্রিশাল মার্কাজ মসজিদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।পরে রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।উপজেলার মৎস্য খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর ছিদ্দীকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ত্রিশাল উন্নয়ন ফোরামের সেক্রেটারি ও ত্রিশাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল প্রমুখ।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলার মৎস্য চাষী ও খামারিগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা নিরাপদ মৎস্য চাষে সচেতন,সমৃদ্ধ ও গতিশীল করার আহবান জানানোর পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়েও আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট