1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সাতক্ষীরায় সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকা হাটি,হাটি পা,পা করে একটি বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।এ সময় সম্পাদক ও প্রকাশক রাজীব হাসান(রিমুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মিনি।এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, এবং বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার।এ সময় আরো উপস্থিত ছিলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুই,সাংবাদিক হাফিজুর রহমান, নাছির উদ্দিন, মাহফিজুল ইসলাম আক্কাজ, আশেকুজ্জামান খান, খন্দকার আনিসুর রহমান। বর্তমান সাতক্ষীরার নির্বাহী সম্পাদক আবু হুরাইরা, সহসম্পাদক মনিরুজ্জামান মনির, বিশ্ব বাংলা টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি আবু জাফর, মমিনুর রহমান সবুজ,আব্দুল্লাহ আল মামুন,জাহিদুল ইসলাম,হাসিবুর রহমান,খলিলুর রহমান,আহছান হাবিব।আলোচনা সভায় বক্তারা বলেন,আপনাদের লেখনির মাধ্যমে সাতক্ষীরাকে ফুটিয়ে তুলুন। দিনদিন অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে আপনাদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সাতক্ষীরার সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সহসম্পাদক মনিরুজ্জামান মনির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট