1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

রূপসায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে ২০ আগস্ট সকাল ১০টায় শোলপুর যুগিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উপস্থিত ছাত্র সমন্বয়করা জানান, মেডিকেল ক্যাম্পিং এর মূল উদ্দেশ্য হলো- প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান পৌছিয়ে দেওয়া। তাদের কী সমস্যা রয়েছে এবং তাদেরকে কীভাবে আরও বেশি সহযোগিতা করা যায় ইত্যাদি বিষয় অনুধাবন করা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করাই আমাদের এই মেডিকেল ক্যাম্প।উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা জানান, “খুলনা জেলা প্রশাসক (ডিসি)” নির্দেশে রূপসা উপজেলায় এই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।উক্ত মেডিকেল ক্যাম্পিং-এ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাজেদুল হক কাওসার এর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত (আরএমও) ডা: কুদরাত আলী শেখ এবং (এস.এ.সিএমও) মেহেদী হাসান ও হিরামুন নাহারগণ উপস্থিত রোগীর রোগ নির্ণয়ের জন্য ব্লাড গ্রুপিং, প্রেসার ও ডায়াবেটিস চেক শেষে ফ্রিতে ঔষধ প্রদান করেছেন। প্রদত্ত ঔষধের মধ্যে রয়েছে- এন্টাসিড, ভিটামিন- সি, ক্যালসিয়াম, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওমেপ্রাজল, অ্যাজিথ্রোমাইসিন, ডমপেরিডন এবং সেটিরিজিন।এসময় উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীপ্রা রানী দাশ, আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ শফিকুল ইসলাম, ছাত্র সমন্বয়ক তামিম হাসান লিয়ন, শামীম ও মিরাজ সহ অনেকেই। মেডিকেল ক্যাম্পিং সারাদিন চলমান ছিল বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট