1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

রূপসায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে ২০ আগস্ট সকাল ১০টায় শোলপুর যুগিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উপস্থিত ছাত্র সমন্বয়করা জানান, মেডিকেল ক্যাম্পিং এর মূল উদ্দেশ্য হলো- প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান পৌছিয়ে দেওয়া। তাদের কী সমস্যা রয়েছে এবং তাদেরকে কীভাবে আরও বেশি সহযোগিতা করা যায় ইত্যাদি বিষয় অনুধাবন করা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করাই আমাদের এই মেডিকেল ক্যাম্প।উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা জানান, “খুলনা জেলা প্রশাসক (ডিসি)” নির্দেশে রূপসা উপজেলায় এই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।উক্ত মেডিকেল ক্যাম্পিং-এ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাজেদুল হক কাওসার এর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত (আরএমও) ডা: কুদরাত আলী শেখ এবং (এস.এ.সিএমও) মেহেদী হাসান ও হিরামুন নাহারগণ উপস্থিত রোগীর রোগ নির্ণয়ের জন্য ব্লাড গ্রুপিং, প্রেসার ও ডায়াবেটিস চেক শেষে ফ্রিতে ঔষধ প্রদান করেছেন। প্রদত্ত ঔষধের মধ্যে রয়েছে- এন্টাসিড, ভিটামিন- সি, ক্যালসিয়াম, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওমেপ্রাজল, অ্যাজিথ্রোমাইসিন, ডমপেরিডন এবং সেটিরিজিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন – সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, রূপসা থানা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীপ্রা রানী দাশ, আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ শফিকুল ইসলাম, ছাত্র সমন্বয়ক তামিম হাসান লিয়ন, শামীম ও মিরাজ সহ অনেকেই। মেডিকেল ক্যাম্পিং সারাদিন চলমান ছিল বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট