1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তীত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।শুক্রবার (২২ আগস্ট-২৫) প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আয়ুব খান, রমেশ চন্দ্র দত্ত, সদস্য রাজ্জাক আহমেদ রাজু, শাহীনুর রহমান, আব্দুল মোমিন, আব্দুল করিম, রাবেয়া ইকবাল, কামরুজ্জামান রাজু, বিল্লাল হোসেন, জাকির হোসেন।মানববন্ধন ও সমাবেশে যশোর-৬ কেশবপুর আসন অপরিবর্তীত রাখার জোর দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হয়। এছাড়াও কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী রোববার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় সংসদের- ৯০ যশোর-৬ কেশবপুর আসনটি ১৯৭৯ সাল থেকে স্বতন্ত্র মর্যাদা নিয়ে চলে আসছে। যশোর-৬ আসনের সীমানা পুর্নগঠনের জন্য গত ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। প্রস্তাবিত ৯০ নং নির্বাচনী এলাকা যশোর-৬ আসনে অভয়নগর উপজেলা, মণিরামপুরের ৬টি ইউনিয়ন-ঢাকুরিয়া, হরিদাসকাটি, কুলটিয়া, দুর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর এবং কেশবপুর উপজেলার তিনটি ইউনিয়ন-সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরিঘোনা অন্তর্ভুক্তির আবেদন করেছেন। কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে সংসদীয় আসনটি অপরিবর্তীত রাখার দাবি জাননো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট