1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতী মাসের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু (ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি/ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতী মাসের শুভ উদ্বোধন করা হয়েছে।দাওয়াতী মাসের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) প্রতীকের ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানবিশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার।শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে নজরুল অডিটোরিয়ামের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা এখলাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার বলেন,আমাদের নেতা বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আল্লামা মামুনুল হক সাহেব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বার বার বলেছেন আপনি যদি আমাকে ১০০০বার জীবন দিতেন তাহলে আমি খেলাফত প্রতিষ্ঠার জন্য ১০০০বার শহীদ হতাম।সেই ধারাবাহিকতায় বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ত্রিশালের প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিবো ইনশাআল্লাহ।দেশের মুসলিম জনগোষ্ঠী এখন ইসলামী সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের ধারক-বাহক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায়। মানুষের হৃদয়ে ইসলামপ্রেম রয়েছে, তাই জনগণ ইসলামপন্থি নেতৃত্বের অপেক্ষায় আছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাবে।আমরা আশা করছি, আগামী নির্বাচনে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে জাতির খেদমত করার সুযোগ তৈরি করে দেবেন।’আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, মুফতি নাসির উদ্দীন।বাংলাদেশ যুব মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম,ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের,সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ ত্রিশালী,সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক, হাফেজ নোমান আহমেদ,যুব মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল-মামুন,বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা খলিলুর রহমান মিজবাহ, দপ্তর সম্পাদক হাফেজ তোফায়েল আহমেদ প্রমুখ।অনুষ্ঠান শেষে ত্রিশাল বাসস্ট্যান্ডসহ পৌর শহরের প্রতিটি প্রতিষ্ঠানে দাওয়াতী মাসের লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট