1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আমরা সবাই ধানের শীষের লোক আমাদের কোন গ্রুপিং নাই, একটাই গ্রুপ তারেক জিয়া-খালেদা জিয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)একটাই গ্রুপ সেটা খালেদা জিয়ার গ্রুপ,একটাই গ্রুপ সেটা তারেক জিয়ার গ্রুপ, এই গ্রুপের বাইরে কোন গ্রুপ থাকতে পারে না। মাগুরা বিএনপিতে কোন গ্রুপিং নেই, সবাই ধানের শীষের রাজনীতি করে। দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণ-সংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য মাগুরা -২ আসনের সাবেক সংসদ সদস্য মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল এ কথা বলেন।মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত গনসংবর্ধনায় দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম এর সভাপতিত্তে বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। গনসংবর্না ও জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বি এন পির সদস্য আব্দুর রশীদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সম্পাদক আব্বাস উদ্দিন, মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের সবুজ।এছাড়া আরো উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টন, বিএনপির নেতা সিদ্দিকুর রহমান।প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আমাকে খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে বলে কিন্তু অস্বীকার করায় মামলা দিযে আটক করে জেলে আটক করা হয়।তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি কারীদের ষড়যন্ত্র বানচাল করতে হবে। তিনি আরো বলেন,দল যদি আমাকে নমিনেশন দেয় নয়ন আমার হয়ে কাজ করবে। আর যদি নয়নকে দেয় আমি নয়নের হয়ে কাজ করব। মাগুরায় বিএনপিতে কোন গ্রুপ নেই। সবাই আমরা খালেদা জিয়ার এবং তারেক জিয়ার রাজনীতি করি। আপনাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে,আমরা সবাই ধানের শীষের লোক কোন প্রকার গ্রুপিং নাই। তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শহীদ জিয়ার পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। আর মাগুরায় বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে কাজী কামাল আর নয়নকে সমর্থন করতে হবে। তা না হলে মাগুরা বিএনপি রক্ষা করা যাবেনা।রবিউল ইসলাম নয়ন আরো বলেন, নিতাই রায় চৌধুরী ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে জেল খাটিয়েছিলো। এ নিতাই রায় চৌধুরীকে ক্ষমা করা যাবেনা।সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট