1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, একই পরিবারের ৪ জন নিহত

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /কুমিল্লায় সড়কে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারে চাপা পড়ে স্বামী স্ত্রীসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ সময় চাপা পড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী আহত হন।আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান।নিহত চারজন হলেন- মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট