1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

শালিখায় ঘরের গ্রিল ভেঙে স্বর্ণ অলংকার ও চাল চুরি

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরা শালিখায় অসহায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়ি থেকে ১৫/১৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে,গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে শালিখা উপজেলার শতখালী গ্রামে (পুরাতন বাজারের পাশে) ওই বাড়িতে থাকেন দুই সন্তান নিয়ে অসহায় এক মহিলা। তিনি বলেন,বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে দুই সন্তান নিয়ে মেয়ের বাসায় বেড়াতে যান। শনিবার (২৩ আগস্ট) ফিরে দেখতে পান,তাঁর ঘরের মূল গেটের তালা ভাঙ্গার চেষ্টা করছে কিন্তু তালা ভাঙতে পারে নাই।পরে খুলতে গেলে আর তালা খুলতে পারে নাই, তখন তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।সাহিনা খাতুন বলেন,মেয়ের বাড়ি থেকে বাড়ি এসে আজ দুপুরে রান্না করার জন্য ড্রাম থেকে চাল আনতে গিয়ে দেখতে পান ড্রামে চাল নাই।তখন ঘরে কাপড় রাখা বাক্স খুলতে গিয়ে দেখেন তালা খোলা।তারপর বাক্স খুলে দেখতে পান বাক্সের ভিতরে রাখা সোনার গহনা ও রুপার পায়ের নুপুর নাই।তখন তিনি পাশের বাড়ির লোকজন ডাকদেন।এরপর পাশের বাড়ির লোকজনসহ তিনি দেখতে পান বারান্দার জানালার গ্রিল খোলা। পরে তিনি একজন সাংবাদিককে বিষয়টি জানান।সাংবাদিক বিষয়টি শালিখা থানার ওসিকে জানালে এস আই নাজমুল হুসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বাড়িটি পরিদর্শন করেন এবং থানায় এসে লিখিত একটি অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।তোফায়েল পাটোয়ারী নামের স্থানীয় একজন জানান,তার স্বামী ছিলেন প্রতিবন্ধী,প্রায় আট বছর আগে পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আজও পর্যন্ত তার কোন হদিস মেলে নাই। এই পরিবারটি খুবই অসহায়। এই মহিলা তার তিনটি সন্তান নিয়ে কষ্টে বসবাস করেন।কিন্তু প্রায় সময় এই পরিবারের প্রতি বিভিন্নভাবে নির্যাতন চালানো হয় যা খুবই দুঃখজনক।জানতে চাইলে এস আই নাজমুল হুসাইন বলেন,ভুক্তভোগী বাড়ির মালিক কে থানায় এসে চুরির ঘটনায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট