1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ : আহত – ১৫ কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন

মেহেরপুরে ৩ দিন ব্যাপী পিস ফ্যাসিলিটেটর ব্যাসিক ট্রেনিং (পিএফবিটি) সমাপ্ত

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে তিন দিন ব্যাপী ‘পিস ফ্যসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি)-এর আয়োজন করা হয়। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় শুক্রবার থেকে রোববার তিন দিন পর্যন্ত যশোরের আরআরএফ রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে মেহেরপুর পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়।শুক্রবার থেকে রোববার (২৩-২৪ আগষ্ট-২৫) পর্যন্ত যশোরের আরআরএফ রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ পরিচালনা করেন, এমআইপিএস প্রকল্পের এরিয়া সমন্বয়কারি এস.এম রাজু জবেদ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোরের আঞ্চলিক সমন্বয়কারি মোঃ খোরশেদ আলম।এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলার সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না। পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিএনপির সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আজমল হোসেন মিন্টু, সায়্যেদাতুন্নেছা নয়ন, মাওলানা সিরাজউদ্দিন, রোকসানা কামাল রুনু, বাংলাদেশ কংগ্রেসের মোঃ আল মাসুম, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, জাতীয় পার্টির মামলাত হোসেন ও রাজনৈতিক, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রশিক্ষণে পুরুষ ১৮ জন ও নারী ১১ জন সহ মোট ২৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সবশেষে বিশিষ্ট কমলা চাষি মোঃ হাফিজুর রহমান ও পিএফজির সদস্যবৃন্দ আরআরএফ প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রীতির বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট