1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

রূপসায় আজিজুল বারী হেলালের নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কার্যক্রম শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসার পালেরহাট থেকে আলাইপুর আসার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক হলো পালেরহাট আলাইপুর সড়ক। এই সড়কটির বেহালদশা নিয়ে বিভিন্ন গন্যমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়ে দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটে দূর্ঘটনা। গনমাধ্যমে প্রকাশিত সেই নিউজটি চোখে পড়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রূপসার সন্তান আজিজুল বারী হেলালের। তিনি তার নিজস্ব অর্থায়নে এবং তাৎক্ষণিক খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দকে রাস্তাটির সংস্কার করার নির্দেশ প্রদান করেন এবং সংস্করণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন বলে জানান। ২৪ আগষ্ট সকালে রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু হয় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর তত্ত্বাবধানে। সকাল থেকেই রূপসা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাস্তার সংস্কার কাজে নেমে পড়েন। তারা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর তত্ত্বাবধানে দিনভর কার্যক্রম পরিচালনা করে পালেরহাট থেকে আলাইপুরের রাস্তাটির সম্পূর্ণ সংস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপি নেতা মোল্যা এনামুল কবীর,এম এ সালাম, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, রূপসা উপজেলা বিএনপি নেতা বাশির মোল্যা, হুমায়ুন কবীর,ফরহাদ হোসেন, বিএনপি নেতা মিকাঈল বিশ্বাস,শ,ম হাসিবুর রহমান, মাঈনুল হাসান,রবিউল ইসলাম রবি,ইউপি সদস্য কুদ্দুস শেখ,ইয়াসিন সরদার, সিরাজুল মোল্যা, শেখ জাহিদুর রহমান, জহিরুল হক শারাদ,আরাফাত রহমান ডালিম,টিটো জমাদ্দার,মনি শংকর রায়, ইয়াসিন, আরাফাত হোসেন, শহিদুল্লাহ বুলবুল,রউফ শিকদার, আমজাদ শিকদার, গাজী আব্দুল কুদ্দুস,কেরামত আলী, কবির শেখ, আমিন খান,আসলাম লস্কর,কামরুল,তুহিন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট