1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কসবায় পুলিশের অভিযানে বিদেশি মদ উদ্ধার, এক নারী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে কসবা উপজেলার তারাপুর এলাকায় অভিযান চালানো হয়। এস আই ফারুক হোসেন ও সংঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। এসময় পলাতক আসামি আলমগীরের ভাড়া করা ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে তিন বস্তায় রাখা মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মদের মধ্যে ছিল ২০ বোতল Signature Premier Whisky, ১১ বোতল Royal Stag, এবং ১১ বোতল Blenders Pride Exclusive Premium Whisky।অভিযানকালে ওই বাসা থেকে রোকসানা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। তিনি পলাতক আসামি আলমগীরের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।ঘটনার বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট