1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন পুনর্গঠনের আবেদন খারিজ করেছেন কমিশন

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনকে মনিরামপুর ও অভয়নগরের সঙ্গে পুনর্গঠনের আবেদন সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশন খারিজ করেছেন।কেশবপুরের ভৌগোলিক অবস্থান এবং বাদি সুকৃতি মন্ডল হাজির না হওয়ায় বিচারক কেশবপুরের পূর্বের আসনই বহাল থাকবে মর্মে রায় দিয়েছেন।বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন মিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আজ ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন। আসন পুনর্গঠনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে যশোর-৬ কেশবপুর আসনের সাধারণ ভোটাররা।গত কয়েকদিন কেশবপুরের সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন করে আসছেন। ভোটারদের সাথে নিয়ে রাজনৈতিক দলগুলো মানববন্ধন, আলোচনা সভা, বিক্ষোভ মিছিল, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পাশাপাশি মামলা লড়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে রোববার সকাল ১১টায় ভোটাররা বিক্ষোভ মিছিল নিয়ে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছেন যশোর-৬ আসনের। একই দিন দুপুরে কেশবপুর শহরে মানববন্ধন বিকালে প্রেসক্লের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ও কেশবপুরের বণিক সোসাইটির পক্ষ থেকে কেশবপুরে আসনের অখণ্ডতা বজায় রেখে ভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয় যশোর জেলা নির্বাচন কর্মকর্তার নিকট।
সোমবার (২৫ আগস্ট) সকালে কেশবপুরের জনগণ ঢাকায় প্রধান নির্বাচন অফিসের সামনেও মানববন্ধন করেন এবং সুকৃতি কুমার মণ্ডলের দায়ের করা আবেদনের মামলার শুনানিতে ব্যারিস্টার জাকির হোসেন মোকাবেলা করেন।এরপর ব্যারিস্টার জাকির হোসেনের ব্যাখ্যায় কেশবপুরের ভৌগোলিক অবস্থানসহ নানা দিক দিয়ে তুলে ধরা হয় বলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ নিশ্চিত করে জানান, বিচারক আমাদের ব্যাখ্যায় এবং আবেদনের বাদী সুকৃতি কুমার মন্ডল হাজির না হওয়ায় বিচারক তার আবেদনটি খারিজ করে দেন এবং কেশবপুর আগের অবস্থানেই থাকবে বলে রায় দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট