1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপনের উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “দারিদ্র বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন” প্রকল্প ২০২৪-২০২৫ থেকে ১৭ জনের মধ্যে প্রথম কিস্তিতে ১০ জন উপকারভোগীদের মাঝে সেমি-পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।সোমবার (২৫ আগস্ট-২৫) দুপুরে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উপকরণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ওই সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার।পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থা সভাপতি ও পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) অনুকুল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে এবং পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রাণী, জনস্বাস্থ্য অধিদপ্তর কেশবপুরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহম্মেদ, পাঁজিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, ইউপি সদস্য রেজাউল করিম, সাংস্কৃতিক কর্মী সমীর দাস, শিক্ষক আফজাল হোসেন, সাহিত্যক মনোজ বসু ফাউন্ডেশনের সদস্য রবিউল ইসলাম বাবু।পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার জানান, এই সংস্থা থেকে ইতিপূর্বে ৬২ টি সেমি-পাকা টয়লেট, ৪২ টি ভ্যান গাড়ী এবং আজ প্রথম কিস্তিতে ১৭ জনের মধ্যে ১০ জন উপকারভোগীদের মাঝে সেমি-পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণের করা হলো। এই জলাবদ্ধতার সময় বিনামূল্যে সেমি-পাকা টয়লেট পেয়ে উপকারভোগীরা অত্যান্ত খুশি হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট