1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

কেশবপুরের শারীরিক প্রতিবন্ধী রবিউলকে নতুন ইঞ্জিন ভ্যান দিলেন ইউএনও/চোর ধৃত

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী রবিউলের ইঞ্জিন ভ্যান চুরির হওয়ায় নতুন ইঞ্জিন ভ্যান দিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রতিবন্ধি রবিউল ইসলাম মঙ্গলকোট ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাকাত সরদারের ছেলে। লোনের টাকায় নেওয়া গাড়িটির মাত্র ৪ মাস কিস্তি দিয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। সংসার তার তিন ছেলে ও এক স্ত্রী।শুক্রবার (২২ আগস্ট-২৫) জুম্মার নামাজের আগে উপজেলা পরিষদের মধ্যে রাখা প্রতিবন্ধি রবিউল ইসলামের ইঞ্জিন চালিত ভ্যানটি চুরি হয়ে যায়। উপজেলা পরিষদে ভ্যানটি রেখে মসজিদে গিয়েছিলেন, ফিরে এসে গাড়ি না থাকার কান্নায় ভেঙ্গে পড়ে গড়াগড়ি করতে থাকেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তা নজরে নেন।মঙ্গলবার (২৬ আগস্ট-২৫) রবিউল ইসলামকে ইউএনও অফিসে ডেকে নেয়া হয়। এক সহৃদয়বান কুয়েত প্রবাসী ব্যক্তিসহ অন্যদের সহযোগিতায় তাকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান এবং নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। নতুন ভ্যান এবং টাকা হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন রবিউল ইসলাম।এ বিষয়ে ইউএনও বলেন, মানুষের কষ্টের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করি নতুন ভ্যানটি রবিউলের জীবিকা নির্বাহে সহায়ক হবে।প্রতিবন্ধী রবিউল ইসলামের ভ্যান চোরকে অবশেষে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট-২৫) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরের নাম আশরাফুল ইসলাম। সে মনিরামপুর উপজেলার শায়লা গ্রামের বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট