1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মধ্যনগরের মহেশখলা সীমান্তে চোরাই পথে আনা ভারতীয় ৮ গরু আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখলা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ বিজিবি’র ২৮ ব্যাটালিয়ন।বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থানে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এসব গরু পাওয়া যায়। আটককৃত গরুর সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।এ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।আটককৃত গরুগুলো শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট