1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

আমরা আমাদের ঈমানী শক্তি দিয়ে ত্রিশালে খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ- মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচপাড়া গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আলী হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা যুব মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) প্রতীকের ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানবিশ, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার।আমি অন্যায় করবো না,কাউকে অন্যায় করতেও দিবো না।আমরা আমাদের ঈমানী শক্তি দিয়ে ত্রিশালে খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।আমরা প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য বার বার কারানির্যাতিত হয়েছেন।আমরা ২০২৪সালের ৫ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হয়েছে।আমরা সেই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের আমির মাওলানা মামুনুল হকের নির্দেশনা মেনে আমরা ত্রিশালসহ সারাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনআলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু তাহের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট