1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

মাগুরায় আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরায় সদর উপজেলার মঘি ইউনিয়নের দাসনা গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আইয়ুব মোল্যা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আবদুল খালেক মোল্যার ছেলে।সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গ্রামের স্বপন মোল্যা এবং আতর আলী নেতৃত্বাধীন দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় দাসনা গ্রামের আইয়ুব বিশ্বাস ও শাকিল মোল্লার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল মোল্লা ও তার লোকজন আইয়ুব বিশ্বাসকে মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।এলাকায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিরোধীপক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়।পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট