1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জে মাটিতে পা লাগানো অবস্থায় শ্বশুরবাড়ির গাছে ঝুলছিল যুবকের মরদেহ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে শ্বশুরবাড়ির গাছে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ।তবে যুবকের লাশ গাছে ঝুলে থাকলেও তার দুই পা হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার বরান্তর গ্রামে তার শ্বশুরবাড়ির পেছনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছরের এক ছেলে ও ৫ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক যুগ ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন রুবেল মিয়া। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে একটি গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। সঙ্গে-সঙ্গে তিনি বিষয়টি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝোলানো ছিল। তবে তার দুই পা হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিল। এতে স্থানীয়রা এটিকে হত্যা বলে ধারণা করছেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।ওসি আমিনুল ইসলাম বলেন, পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তারা রওনা হয়েছেন। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।ওসি আরোও বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট