1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আশাশুনিতে আওয়ালীগ নেতা মেম্বার গফফারকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের মেম্বার আঃ গফফারকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি গোলাম মোস্তফা।
শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মৃত আঃ জলিল সরদারের ছেলে গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান, আমার পিতা ২০০০৫ সালে নিখোজ হয়ে যায়। আমি তখন ৭ম শ্রেণিতে পড়তাম। আমরা ২ ভাই ও ৩ বোন। আব্বা মৃত্যুর সময় ৪০ বিঘা জমি রেখে যায়। সেই থেকে আমরা জমিতে মাছ চাষ ও কিছু জমি হারী দিয়ে ভোগজাত করে আসছি।আমার একটি মুরগির খামার আছে। বৈধ আয়ে আমি সংসার নির্বাহ করি। আমি রাজনৈতিক দলের সাথে জড়িত নই। ২০০৬ সালে সাড়ে ৬৭ শতক জমি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য আব্দুল গফফারের কাছে হারি দিয়েছিলাম। হারি নেওয়া জমি গফফার গোপনে গোপনে ওয়ার্ড আ’লীগ সভাপতি সাজ্জাদ হোসেনের কাছে হারী দেয়। আমরা জানতে পেরে ফিরিয়ে নিতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে দেয়নি। আমরা আওয়ামী দুঃশ্বাসনের সময় ও ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত জমি দখল করতে পারি নাই। এপ্রিল মাসে ইউনিয়ন বিএপির সাবেক আহবায়ক আহসান হাবিব ও সাবেক সদস্য সচিব জুলফিকার আলী ভুট্ট’র কাছে অভিযোগ করলে তারা সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে আমাদের জমি বের করে দেন। এই জমি বের করা পর্যন্ত তারা বা কেউই আমার বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ করেনি। উদ্ধারকৃত জমি মোঃ তোতা সরদারের কাছে ১৩/০৫/২৫ তারিখ ডিড প্রদান করি। ডিডের স্বাক্ষী সাবেক মেম্বর ওহাব আলী সরদার, মেম্বর আঃ গফফার ও কবির আহম্মেদ। কিন্তু তোতা সরদার ডিডের স্বাক্ষী মেম্বর আঃ গফফারের কাছে এই জমির ডিভ দিলেরদ মেম্বার জমির বাঁধ কেটে তার ঘেরের সাথে একাকার করে নিয়েছে। আমি মেম্বরকে জমি ছেড়ে দিতে বললে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে মেম্বর ও তার সহযোগিরা আমার বিরুদ্ধে অপ-প্রচার ও চাঁদা না দিলে হত্যার হুমকী দিয়েছে। এমনকি গফফার ও সাজ্জাদের কমিটিতে কৌশলে আমার নাম বসিয়ে আমাকে আওয়ামীলীগার বানানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি যদি তাদের কমিটির সভাপতি থাকতাম এবং এমপি রুহুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেবের সাথে সম্পর্ক থাকতো তাহলে তারা কিভাবে আমার জমি জবর দখল করে নিলো।মেম্বর গফফার আওয়ামীলীগের সক্রীয় নেতা। এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতির সাথে মেম্বর গফফারের বহু ছবি রয়েছে। আমার কোন ছবি কি তারা দেখাতে পারবে? আমি আওয়ামীলীগের আমলে তাদের দারা ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার কোন দাপট তখনও ছিলনা, এখনও নেই। অথচ তারা আমাকে জড়িয়ে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় অপ-প্রচার চালাচ্ছে। এব্যাপারে তিনি সঠিক তথ্য প্রচার ও প্রশাসনের কাছে আওয়ামীলীগ নেতা আঃ গফফারের কর্মকান্ড তদন্ত করে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট