1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

স্বাস্থ্য পরিচর্যা,জেন্ডার,পাচার রোধ,রোড সেফটি ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ে বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন/গতকাল সকাল ১১.টায় হোটেল গ্র্যান্ড প্লাসিড এ নবলোক ও দাতা সংস্থা ওয়াটার এইড এর যৌথ আয়োজনে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, জেন্ডার, পাচার রোধ, রোড সেফটি ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ে বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাহিদা সুলতানা, সহকারী পরিচালক, নবলোক পরিষদ । কর্মশালার প্রধান অতিথি ছিলেন মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার কেএমপি, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনূর জাহান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব সুরাইয়া সিদ্দীকা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছা্যেদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনর খ্যাতনামা কিছু স্কুলের প্রধান শিক্ষক, শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিছু অভিভাবক ও ছাত্রছাত্রী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মিডিয়া প্রতিনিধি।২০০৫ সাল থেকে নবলোক পরিষদ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইড খুলনা সিটি কর্পোরেশন ও পাইকগাছা পৌরসভা এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত পায়খানা ও ইতিবাচক স্বাস্থ্যভ্যাস চর্চা তথা WASH নিয়ে কাজ করছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এই অন্তর্ভুক্তি নারী, শিশু, প্রবীণ এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের। এই অন্তর্ভুক্তি মূলক চিন্তার প্রতিফলন ঘটেছে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে, বিভিন্ন কমিটি গঠনে এবং সর্বোপরি টয়লেট,ওয়াশ ব্লক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে। বর্তমানে WASHUrbanpoor Project Phase ll প্রকল্পেও জেন্ডার সমতাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পরিবর্তনশীল এই সমাজে নারীর পাশাপাশি একজন পুরুষেরও যেন WASH ইস্যুতে সমানভাবে কাজ করার সুযোগ থাকে প্রকল্পের দাতা সংস্থা সিডাও বিশেষ ভাবে ভাবছে। বিষয়টি নিয়ে প্রকল্প থেকে গবেষণা ও করা হয়েছে।প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেছেন “স্কুলে মেয়েদের স্কুলের মেয়েদের জন্য আলাদা কক্ষ ও ঋতু কালীন ব্যবস্থা নারী স্বাস্থ্যের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া প্রতিটি স্কুলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে একজন নারী শিক্ষককে নির্বাচিত করা উচিত”।
জেন্ডার বিষয়ে তিনি বলেন “নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এখনো পরিবর্তন হয়নি। কন্যা শিশুর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে”। এছাড়া অতিথিরা ব্যাক্তিগত পরিচ্ছনতার সাথে এলাকা ও স্কুলের পরিচ্ছনতার বিষয়ে নজর রাখার আহ্বান জানান।“ কিশোরকিশোরীদের মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা ও তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলেন”। অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারীও আলোচ্য বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট