1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জে স্কুল-মাদরাসা ফুটবলের ফাইনাল, চ্যাম্পিয়ন-আদর্শ উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌরশহরের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোহনগঞ্জ আলিম মাদরাসা। রোমাঞ্চকর লড়াইয়ে আদর্শ উচ্চ বিদ্যালয় দল এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, গোলশূন্য থেকে যায় আলিম মাদরাসা দল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এমএ কাদের।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, হাফিজুর রহমান চয়নসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। স্থানীয়ভাবে আয়োজিত এ ফুটবল খেলার প্রতিযোগিতাকে ঘিরে মাঠের চারপাশে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট