1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে নির্বাচন পরবর্তী মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ কেশবপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল লুট নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায়-আলী আসগার লবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন/বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার উত্তর ডুমুরিয়ার ৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) শাহপুর বাজার বটমূলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি আলী আজগার লবি।তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও দিনে-রাতে ব্যালট বাক্স ভরে ফলাফল ঘোষণা করেছিলো। এ সময়ে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বা শক্তি-সামর্থ্য মাপার কোনো সুযোগ ছিলো না। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ঘোষণা করেন, যা ছিলো সময় উপযোগী। কিন্তু কিছু দল আওয়ামী পথ অনুসরণ করে দেশের গণতান্ত্রিক পন্থায় সরাসরি ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে বাঁধা প্রদানের ব্যর্থ চেষ্টা করছে।
আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, অবশ্যই সুবিধা বঞ্চিত এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উজাড় করে দিবো।রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী’র সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদুজ্জামান বাবু’র পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা নগর মহিলা দলের আহবায়ক ও সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা।সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রেহেনা ইসলাম, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, মোল্লা মাহবুবুর রহমান, শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, গাজী আব্দুল হালিম, মতিউর রহমান বাচ্চু, মমিনুর রহমান নয়ন, আমিনুল ইসলাম হালদার, হুমায়ুন কবির স্বপন, আলমগীর আলম শাহীন, মো: দেলোয়ার হোসেন, খোকন তালুকদার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট