1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

যৌথবাহিনীর অভিযান মধ্যনগরে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর মধ্বা বাজারের কাচারি ঘাট সংলগ্ন মেথরপট্টিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০০ লিটার চুলাই মদ উৎপাদনের সরঞ্জামাদি ধ্বংস করে দিয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং পূজার সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়— সেই লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। দুর্গাপূজাকে সামনে রেখে এখানে চুলাই মদ উৎপাদনের আলামত পাওয়া গেছে, যা পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারত। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।এবারের দুর্গাপূজায় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট