1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

বাংলাদেশ সীমান্তে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতিক-বিজিবি মহাপরিচালক

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সাতক্ষীরা জেলার ,শ্যামনগর উপজেলাধীন উপকূলীয় কৈখালী ইউনিয়নের কৈখালী ইউনিয়ন পরিষদ ও কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টার দিকে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এই প্রকল্পের মাধ্যমে পাশাপাশি কয়েকটি ওয়ার্ডের হাজারের ও অধিক মানুষ দৈনিক সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি হবে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতীক। লবনাক্ত উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি । এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ।
বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনিদৃষ্ট তথ্য দিয়ে সহায়তার আহব্বান জানান বিজিবি মহাপরিচালক। পানি প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ ,অতিরিক্ত জেলা প্রশাসক-সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিস্যার-শ্যামনগর সাতক্ষীরা, অফিসার ইনচার্জ শ্যামরগর, ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ কৈখালী ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট