1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি/কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই অক্টোবর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালের-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে রেকসোনা খাতুন বলেন, শিশুদের যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামীতে জাতি গঠন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার কারিগর। সেজন্য আমাদের শিশুদের সুন্দর করে গড়ে তুলতে হবে। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব।তিনি আরও বলেন, শিশুদের পরিপূর্ণ বিকাশ, স্বাস্থ্য, সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার নানা উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সৌমেন বিশ্বাস।
এছাড়াও শিশুদের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আবরার জাহিন হৃদ্য, তানিয়া সিদ্দিক মুন, ঐশ্বর্য ভৌমিক, রাজদ্বীপ দত্ত প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট