1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি/কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের আয়োজনে শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (০৭ অক্টোবর-২৫) ছিল উদ্বোধনী অনুষ্ঠান।বুধবার (১৫ অক্টোবর-২৫) শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সভাপতিত্বে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি বক্তব্য এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল,শিশু একাডেমির প্রশিক্ষক অলোক বসু বাপী, শংকর দাস, উদীচী, কেশবপুরের সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, প্রভাষক কাকলী দাস, মৌসুমী মজুমদার প্রমূখ।অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুর এর প্রশিক্ষণ ক্লাসের শিক্ষার্থী, মধুসূদন সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের তবলা ও গানের যুগলবন্দী উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে। অনুষ্ঠানে শিশু শিল্পীরা,অভিভাবক ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট