1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন//খুলনার ডুমুরিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। পরিবার কল্যাণ,প্রদর্শিকা সমিতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, পরিবার কল্যাণ সহকারী সমিতির আয়োজনে।মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে ডুমুরিয়া উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেয়। এতে করে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশু ‌‌স্বাস্হ্য সেবা  ব্যাহত হচ্ছে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি খুলনা‌ জেলা ‌সাধারণ  সম্পাদক মিলন খান,ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ‌মোঃ নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক রাজিব মন্ডল,‌সহ সভাপতি ‌অমিও‌ তরফদার, প্রল্লাদ মন্ডল,‌ পরিবার কল্যান পরিদর্শিকা চিত্রা সরকার,পরিবার কল্যান সহকারী সিলভা খানম,পরিবার পরিকল্পনা পরিদর্শক খান‌জাহান আলীসহ।আরও অনেকে।উল্লেখ্য বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী-কর্মকর্তারা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন।​প্রধানত যে কারণগুলো আন্দোলনে প্রভাব ফেলছে, সেগুলো হলো:দীর্ঘদিনের বঞ্চনা: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত বলে দাবি করছেন।পদোন্নতির অভাব: নিয়োগ বিধি না থাকায় কর্মচারীরা একই পদে চাকরি শুরু করে সেই পদেই অবসর নিতে বাধ্য হচ্ছেন। এতে তাদের পদোন্নতি এবং গ্রেড পরিবর্তনের সুযোগ হচ্ছে না, যা অন্যান্য রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের থেকে তাদের বঞ্চিত করছে।সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য: পদোন্নতি না পাওয়ায় তারা সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করছেন।দাবি: তাদের মূল ও একমাত্র দাবি হলো প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত চূড়ান্তভাবে বাস্তবায়ন করা।আন্দোলনের অংশ হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকারা (FWV) বিভিন্ন এলাকায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেক স্থানেই তারা ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তারা আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনেরও ঘোষণা দিয়েছেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট