1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলায় দিনব্যাপী নির্বাচনীয় গণসংযোগ করেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের সর্ববৃহৎ মৎস্য সেট মহেশ্বরকাটিতে গণ সংযোগ করেন। এ সময় প্রার্থীর সফর সঙ্গী ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। বিকাল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা ওলামা বিভাগ আয়োজিত উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা প্রমুখ। সন্ধ্যা ৬টায় হাড়িভাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিযদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মেম্বার সিরাজুল ইসলাম, মাছুম বিল্লাহ খাঁন প্রমুখ। পথসভা শেষে প্রধান অতিথি হাড়িভাঙ্গা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট