1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ৫ টি গুলি, ১ টি ম্যাগাজিন, ৭ টি দেশীয় দা, ১ টি খুর, ২ টি রামদা, ২ টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন, ১ টি টাকা গোনার মেশিন, ৪ টি খালি মদের বোতল, ১ টি চায়নিজ কুরাল, ১টি চাপাতি, ৪ টি অ্যান্ড্রয়েড ফোন, ৪ টি বাটন ফোন, ৩০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে আটক করেছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে থানায় পৃথক-পৃথক মামলা হয়েছে। যার মামলা নং-৫/১৭৬ ও মামলা নং-৬/১৭৭।শুক্রবার (০৫ ডিসেম্বর-২৫) ভোররাতে উপজেলার ভোগতি ও আলতাপোল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ভোরে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়।আসামীরা হলেন, পৌর শহরের ভোগতী গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে আলমগীর হোসেন (৪০), আরেক ছেলে কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) ও আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ওলিয়ার রহমান উজ্জল (৩৮)।যশোর কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, অভিযানে উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট