1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ধর্মপাশায় কৃষকের ১৬৪ শতক জমির শাক-সবজির গাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় ৭ কৃষকের ১৬৪ শতক জমিতে রোপন করা শাক-সবজির গাছের গোড়া কেটে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার রাতে উপজেলা সদর ইউনিয়নের দুধবহর গ্রামে দুর্বৃত্তরা এ নেক্কারজনক ঘটনাটি ঘটায়।ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, ওই গ্রামের আনোয়ার হোসেন, জামাল মিয়া, রাসেল মিয়া, মজিবুর রহমান, হুমায়ুন মিয়া, ছদ্দু মিয়া ও দুলাল মিয়া।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুধবহর গ্রামে মোট ৮০জন সবজি চাষি রয়েছেন। ওইসব চাষিরা এবার ২০ একর জমিতে লাউ, টমেটো, ফুলকপি,বাধাকপি, সিমসহ বিভিন্ন জাতের শাক সবজি চাষ করেছেন। এর মধ্যে বুধবার রাতের আঁধারে এই গ্রামের সাতজন কৃষকের বাড়ির পাশের আবাদকৃত ১ একর ৬৪শতক জমিতে থাকা শাক-সবজি গাছের গোড়া ও লাউ কেটে বিনষ্ট করে দেয় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে আনোয়ার হোসেনের ৬৪ শতক, জামাল মিয়ার আট শতক, রাসেল মিয়ার ১৬শতক, মজিবুর রহমানের ১৬শতক, হুমায়ূন মিয়ার ২৪ শতক, ছুদ্দু মিয়ার ১৬শতক ও দুলাল মিয়ার ২০শতক জমিতে থাকা শাক-সবজি গাছের গোড়া কেটে দেওয়ার পাশাপাশি গাছে থাকা লাউ কেটে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার বলার ভাষা নেই। এবার ধার-দেনা করে ৬৪ শতক জমিতে সবজি চাষ করেছিরাম। কিন্তু দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিছে। এহন আমি ধার-দেনা দিমু ক্যামনে? আর সারা বছর সংসারই কেমনে চলবে। তা আমি কিছুই বুঝে উঠতে পারছিনা। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।দুধবহর গ্রামের বাসিন্দা রমজান মিয়া (৫৫) বলেন, ক্ষতিগ্রস্ত সাতজনের মধ্যে পাঁচজন কৃষকের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।ধারদেনা করে তারা শাকসবজি চাষ করেছেন।সরকারিভাবে তাঁদেরকে সহায়তা করার জোর দাবি জানাচ্ছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । এ ঘটনায় আমি খুবই মর্মাহত হয়েছি। কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমান নির্ণয় করার জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট