1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে জোড়া মোটরসাইকেলর প্রথম রাউন্ডের তৃতীয় খেলা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ সাতক্ষীরা/সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩.৪৫ মিনিটের সময় কাপসন্ডা প্রভাতী যুব সংঘের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় আশাশুনি মহিষকুড় ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা রসূলপুর ফুটবল একাদশ।খেলার শুরুতেই দারুণ পারফরম্যান্সে মহিষকুড় ফুটবল একাদশ এক গোল করে এগিয়ে যায়। সমতা ফেরাতে মরিয়া রসুলপুর ফুটবল একাদশ একাধিক আক্রমণ চালিয়ে প্রথমার্ধেই এক গোল শোধ করে। পরে ১–১ সমতায় পানি পানের বিরতি হয়। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রসুলপুর ফুটবল একাদশ ৪–২ গোলে বিজয়ী হয়ে মাঠ ছাড়ে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রসুলপুর একাদশের গোলরক্ষক আলী রকিব।১৯৭২ সালে প্রতিষ্ঠিত কাপসন্ডা প্রভাতী যুব সংঘের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (বাচ্চু)সহ রজব মেম্বার, মোমিন মোল্লা, ফেরদৌস গাজী, হাবিবুর রহমান, আলামিন হোসেন, মুকুল হোসেন ও কামাল হোসেন।খেলার প্রধান পরিচালক ছিলেন রাহুল সরকার। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ইনজামামুল হক রানা ও ইয়াসিন আরাফাত। ধারাভাষ্যকার ছিলেন মাফিজুল ইসলাম শারাফাত ও মোর্তজা হাসান।আব্দুর রউফ মোড়লের সঞ্চালনায় খেলায় উপস্থিত ছিলেন কাপসন্ডা প্রভাতী যুব সংঘের উপদেষ্টা নাজিমুদ্দিন সরদার, সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আরিফ বিল্লাহ, সহ-সভাপতি মিজানুর রহমান, কুদ্দুস মোড়ল, বোরহানউদ্দিন (বুলু), সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীসহ সংগঠনের ২০০–র বেশি সদস্য।খেলার আয়োজকরা জানান, ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা আগামী শনিবার বিকাল ৪টায় জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের মহিষাডাঙ্গা ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা রাহাত ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট