1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

মধ্যনগরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা সজলু তালুকদার গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(মধ্যনগর থেকে)সুনামগঞ্জের মধ্যনগরে ‘ডেভিল হান্টের’ অভিযানে সজলু তালুকদার (৪২) নামে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত মো. সজলু তালুকদার উপজেলা সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে। এ ছাড়াও তিনি মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন তিনি।বুধবার বিকেল ৩টায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য সজলু তালুকদারের বিরুদ্ধে গত বছরের ২৭ নভেম্বর মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় তিনি পলাতক থেকেও পুনরায় তিনি এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ধৃত আসামি সজলু তালুকদারকে বুধবার সকালে আদালত সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট