1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

আশাশুনিতে আশা ব্রিক্সের লেলিয়ান শিখায় জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/আশাশুনি উপজেলার কুল‍্যা ইউনিয়নে আশা ব্রিক্সের লেলিয়ান শিখায় শত শত পরিবারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব-চরমে। যে কোন মুহূর্তে জমির মালিক ও আশা ব্রিক্সের সাথে রক্ত খয়ি সংঘর্ষ হতে পারে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সরেজমিনে গেলে ভুক্তভোগী জমির মালিক রওশনারা, সালমা, ঝুমুর ও নাজমা সহ আরো অনেকে বলেন ২০২১ সালে আমার পিতা সেকেন্দার আলী এক পুত্র ও ৫ কন্যা সন্তানকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। বিগত ২১ সাল হইতে অদ্যবদী বেনাডাঙ্গা মৌজায় আরএস ৫৫৬ নং খতিয়ানের হাল ১৮৭১,১৮৭২,১৯৪২,১৯৪৫ দাগে ১ একর ৩৪ শতক জমি রয়েছে। উক্ত জমি ভাটা মালিক আব্দুস সবুর গায়ের জোরে অবৈধভাবে পরিবেশ নষ্ট করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে ভাটা পরিচালনা করে আসছে। এছাড়া ইটভাটার পরিবেশ অধিদপ্তরের বেআইনি ছাড়পত্র ব্যবহার করে অত্র এলাকার পরিবেশ দারুন ভাবে ব্যাহত করছে। ইট ভাটার চারিধারে ধান বিভিন্ন ফলের গাছ ও বর্তমান মৌসুমে আমের মুকুল ভাটার আগুনের শুকিয়ে যাচ্ছে। ইট ভাটার চতুর ধারে ধোয়ার কুন্ডলীতে শত শত মানুষের জীবনযাত্রা দারুন ভাবে ব্যাহত হচ্ছে। এমনকি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা রাতে ইটভাটার ধোয়ায় পড়ালেখা করতে পারছেন না। সবমিলে এলাকাবাসী বলছে উক্ত অবৈধ ইট ভাটা দ্রুত অপসারণপূর্বক প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে আশা ব্রিক্সের মালিক আব্দুস সবুরের সাথে কথা হলে তিনি বলেন আমি অভিযোগকারীদের পিতার জীবদ্দশায় হতে অধ্যবধি ইট ভাটাটি পরিচালনা করে আসছি। তাদের পিতার মৃত্যু অন্তে তাদের আপন ভ্রাতা রবিউল ইসলাম উক্ত হাড়ির টাকা উত্তোলন করে আসছে। কে জমি পাবে আর পাবে না এটা তাদের পারিবারিক ব্যাপার। তিনি আরো বলেন প্রকৃত জমির মালিকের সাথে আমি কথা বলতে চাই কিন্তু কেউ তো আমার নিকট আসে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট