1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময়

ধর্মপাশায় মসজিদের পুকুর থেকে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় মসজিদের পুকুরের পানি থেকে শিশ মিয়া আকন্দ(৪৩) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামের জামে মসজিদের পুকুর থেকে কৃষক শিশ মিয়া আকন্দের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কৃষক শিশ মিয়া আকন্দ একই ইউনিয়নের লেংগুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লেংগুর গ্রামের কৃষক শিশ মিয়া আকন্দ গত ১৪ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকেই পরিবারের লোকজন তাকে নিজ বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় রবিবার বিকেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী দাসপাড়া গ্রামের জামে মসজিদের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান ওই গ্রামের লোকজন। পরে তারা বিষয় পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে বিষয়টি জানতে পেরে লেংগুর গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ কৃষক শিশ মিয়া আকন্দের বলে তারা সনাক্ত করেন।নিহত শিশ মিয়া আকন্দের স্ত্রী নুরেছা আক্তার বলেন গত ১৪ ডিসেম্বর দুপুরে আমার স্বামী বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর তিনি বাড়ি আসেননি। নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ পুকুরের পানিতে একটি লাশ ভেসে রয়েছে শুনে এখানে এসে দেখি তিনি আমার স্বামী। আমার সব শেষ হয়ে গেছে। ৩টি সন্তান নিয়ে আমি কি করব, কিছুই বুঝে উঠতে পারছিনা।ধর্মপাশা থানার (ওসি) তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করার পর লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গ পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যু কারণ জানা যাবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট