1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

যশোর-৬ আসনে এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসানের মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার মাহমুদ হাসান। যশোর জেলার যুগ্ম-আহবায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) যশোর-৬ (কেশবপুর) আসন থেকে মনোনীত প্রার্থী।সোমবার (২৯ ডিসেম্বর-২৫) তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন। ব্যারিস্টার মাহমুদ হাসান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের কার্যালয়ে উপস্থিত হয়ে সেখানে তিনি সরকারি নিয়মনীতি মেনে মনোনয়নপত্র তাঁর কাছে জমা দেন। এ সময় এবি পার্টির যশোর জেলার যুগ্ম-আহবায়ক ও কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম রিপন-সহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে বাইরে উপস্থিত জনসাধারণের সাথে ব্যারিস্টার মাহমুদ হাসান বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই রাজনীতির প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো। একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। তিনি কেশবপুরবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট