1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জে ভাটি বাংলা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

হাওরাঞ্চল প্রতিবেদক/ নেত্রকোনা মোহনগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলখ্যাত ধনু ও কংস নদের মোহনায় অবস্থিত ভাটি বাংলা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল হাসান চৌধুরীর সভাপতি ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজ উল্ল্যা ও সহকারি শিক্ষক আব্দুল মুলালীবের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক সোহরাব উদ্দিন, ইলিয়াস আহম্মেদ, মূর্শেদ আলম রন্জুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি এস এম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, সমাজসেবক মাহে-আলম, নিজাম উদ্দিন, রাসেল খান, শিক্ষার্থী অভিভাবক ফরহাদ বেগ, সপ্তম শ্রেণীর ছাত্রী সাফিয়া আক্তার নীলা প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও মান্দারবাড়ি গ্রামের বাসীন্দা আমেরিকা প্রবাসী আব্দুল খালেক পরিচালিত “আবাদত আলী মেধা বৃত্তি” হিসেবে বিদ্যালয়ের ১৫ জন মেধা শিক্ষার্থীর হাতে নগদ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে, গাগলাজুর গ্রামের তালুকদার তারিকুল ইসলাম ও তালুকদার আমিরুল ইসলাম পরিচালিত “বেগম নূরমহল হাসেম শিক্ষা সহায়ক” মাসিক বৃত্তি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট