1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই —- আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের পক্ষে গনজোয়ার দেখে আমাদের প্রতিপক্ষদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালেও তারা বাংলাদেশের বিরোধীতা করেছিল। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আ্পনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপদের সকল সমস্যার সমাধান করবো।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী-২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু-এর সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মোকসেদ আলম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট