1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি জোরদারে সাংস্কৃতিক কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, (নিজস্ব প্রতিনিধি)আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও অহিংস পরিবেশ নিশ্চিত করতে দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের উদ্যোগে বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি-২৬) সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় এবং স্বদেশ বন্ধু দাস-এর আলোচনা ও নির্দেশনায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই উদ্যোগের অংশ হিসেবে ডুমুরিয়া বাজার, রূপসা সেখপুরা বাজার এবং সাতক্ষীরা সদর এলাকায় পট ও জারি গান এবং পথনাটক পরিবেশিত হয়। স্থানীয় পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়নে পিস ফ্যাসিলিটেটর ও যুব দলের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি ও রাজনৈতিক দলের মধ্যে শান্তি, সহনশীলতা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।এর আগে রোববার (০৮ ফেব্রুয়ারি-২৬) বাগেরহাট সদরের দরগা ও মোরেলগঞ্জ বাজারে একই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানে পুরুষ, নারী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৫০০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন, যা জনসাধারণের ব্যাপক আগ্রহ ও সম্পৃক্ততা প্রমাণ করে। অনুষ্ঠানের পাশাপাশি যুব দলের সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিউনিটির ভূমিকা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। প্রতিটি এলাকায় ৫০০টির বেশি লিফলেট বিতরণ করা হয়, যেখানে অহিংসতা, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

স্থানীয় জনগণ এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন এবং আসন্ন নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রাখার জন্য দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIPS প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেক অংশগ্রহণকারী মনে করেন, সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে এ ধরনের বার্তা সাধারণ মানুষের মধ্যে দ্রুত ও সহজে পৌঁছে যায়। দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কমিউনিটি সম্পৃক্ততা, যুব নেতৃত্ব এবং বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট