1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে যে কোনো প্রকার ঝুঁকি এড়াতে নেত্রকোনার মোহনগঞ্জে যৌথ বাহিনীর নিয়মিত ফুটপ্যাট্রল মহড়া শুরু করা হয়েছে।মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত মোহনগঞ্জ পৌরসভা, উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন, বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ও তেতুলিয়া ইউনিয়নে এ উপজেলায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর এ ফুটপ্যাট্রল মহড়া পরিচালিত হয়।বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও সহকারী কমিশনার (ভুমি) এমএ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে যৌথবাহিনীর পাশাপাশি সমগ্র উপজেলা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোনো প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়াও পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সরাসরি মাঠে থেকে নিরাপত্তা তদারকি করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ কাদের আরও জানান, নির্বাচনে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতা মোকাবিলায় যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন পূর্বকালীন সময়ে বা নির্বাচনের দিন কেউ কোনরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী টানা মাঠে থাকার পাশাপাশি যৌথ বাহিনীর এ মহড়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট