1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক) চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মো. বাইজিদ মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আট করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২ টার দিকে জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যায় বাইজিদ। এসময় সন্দেহ হলে দায়িত্বপ্রতাপ্ত প্রিজাইডিং অফিসার তাকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে। পরে সেনাবাহিনী বাইজিদকে থানা-পুলিশের কাছে সোপর্দ করে। আটক বাইজিদ উপজেলার কলুংকা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক বাইজিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট