1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ -মদন-খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ কেন্দ্রে স্বপরিবারে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জনসাধারণের সাথে স্বপরিবারে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।ভোট কেন্দ্র থেকে বেড়িয়ে লুৎফুজ্জামান বাবর স্থানীয় সাংবাদিকদেরকে বলেন, এমন মুক্ত পরিবেশে এসে জীবনে কখনো ভোট দিতে পারব তা আমি কল্পনাও করতে পারিনি।তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্ত্রী সন্তানকে সাথে নিয়ে আজ ভোট দিতে পেরেছি বলে আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া জানাই।উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ -মদন-খালিয়াজুরী) এ আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও জামায়াতের প্রার্থী হলেন, আল-হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন।এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট