1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী।

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ শহীদুল্লাহ্ (হাওরাঞ্চল প্রতিনিধি) তারা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওর্য়াকার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার। জলি তালুকদার কাস্তে প্রতীকে নির্বাচন করে ৩ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন। অন্যজন বিপ্লবী ওর্য়াকার্স পার্টির মনোনীত প্রার্থী চম্পা রানী সরকার কোদাল প্রতীকে নির্বাচন করে পেয়েছেন ২৮২ ভোট। এই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নেত্রকোণা—৪ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭ জন। বাতিলকৃত ভোট ৬১০৬টি। শতকরা ভোট পড়েছে ৫৬ দশমিক ৬০ ভাগ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সেই হিসেবে জামানত রক্ষায় অন্তত ২৫ হাজার ৭৮৮টি ভোট পাওয়ার প্রয়োজন ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা— ৪ আসনে বড় দলগুলোর দলীয় প্রার্থী থাকায় ভোটের মাঠে নারী প্রার্থীরা তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। আসনটিতে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি দায়িত্বে থাকাকালীন এলাকার বেশ উন্নয়ন করেছিলেন। অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তাই বর্তমান বাস্তবতায় ওই আসনে বাবরের বিকল্প শক্তিশালী প্রার্থী নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট