1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি) যশোরের কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬জন ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং সোয়াবিন তেলের মূল্য থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে-২৬) দুপুরে কেশবপুর পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভাই ভাই পাটি ঘরের মালিক ফয়সাল-কে ১’হাজার, চয়েস কসমেটিক্স-এর মালিক ইমামুল-কে ১’হাজার টাকা, ভিম স্টোরের মালিক কানাই-কে ৫’শত টাকা, অরুণ পাল-কে ১’হাজার টাকা, রাজু গার্মেন্টেসের মালিক রাজু আহমেদ-কে ১’হাজার টাকা, বনিক বাসনালয়ের মালিক-কে স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ২’হাজার টাকা জরিমানা এবং সোয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে মুদি ব্যবসায়ী তপন কুমার-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ছয় ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং সোয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১’হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট