1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মদনের খাদ্য গুদামে মিলল হিসাববহির্ভূত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে দুই জন প্রাণ হারালো

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে সড়ক দূর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে দুই জন প্রাণ হারালো। মঙ্গলবার (১৯ আগস্ট-২৫) রাত ১০ টার দিকে যশোরের কেশবপুর বাজারে একটি স্বর্ণের দোকানে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেশবপুর-চুকনগর সড়কের বুজতলা নামক স্থানে পিছন দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় জয়দেব সরকার (৫০) নামের ওই স্বর্ণের কারিগরের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং শাওন হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। মোটরসাইকেলটি কেশবপুর থেকে চুকনগর দিকে যাচ্ছিল। নিহত জয়দেব সরকার হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে এবং আহত শাওন হোসেন হলেন, খুলনার লবণচরা থানার আবুল কাসেমের ছেলে। সে বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মৃত জয়দেব সরকারকে আলতাপোল মহাশ্মশানে দাহ্ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে কেশবপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট-২৫) ভোরে উপজেলার মধ্যকুল এলাকায় যশোর-চুকনগর মহাসড়কে ঘটনাটি ঘটেছে। নিহত আবুল কাশেম উপজেলার মধ্যকুল গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। কেশবপুরে সড়ক দূর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে দুই জন প্রাণ হারালো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট