1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জে পূজামণ্ডপে মাদকাসক্তদের হামলায় আহত ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দূর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্টানে মাদকাসক্তদের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অমিত চন্দ্র দাস (২০), অজয় চন্দ্র দাস (৪০) ও অনন্ত চন্দ্র দাস (১৮) নামে ৩ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সৈকত চন্দ্র দাস (১৯) ও সুমন চন্দ্র দাসকে (২৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা এসময় পূজা মন্ডপের ভেতরে থাকা আসবাবপত্রেরও ব্যাপক ক্ষতি সাধিত করে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খুরশিমূল গ্রামের শ্রী শ্রী নাট মন্দির সংলগ্ন মাঠে খুরশিমূল যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্টান চলাকালে মাদকাসক্তরা এ হামলার ঘটনাটি ঘটায়।এ ঘটনায় সংখ্যালঘু ওই গ্রামের লোকজনের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।পরে খবর পেয়ে ওই রাতেই মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে দূর্গা পূজার কার্যক্রম শেষে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্শ্ববর্তী পেরিরচর ও সিয়াধার গ্রামের প্রায় ১৫-২০ জন নেশাগ্রস্ত যুবক এসে জোরপূর্বক পূজামণ্ডপে প্রবেশ করে নাচানাচিসহ মাতলামি শুরু করেন। তখন পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদেরকে বাধা দিলে তারা তখন ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। হামলায় পূজামন্ডপের স্বেচ্ছাসেবকের দ্বায়িত্বে থাকা ৫ জন আহত হন। এসময় পূজামণ্ডপের ভেতরে থাকা আসবাবপত্রেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং পূজামন্ডপের সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার পাশাপাশি তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলানো হয়। এছাড়াও গ্রামবাসী হামলাকারীদের একটি মোটরসাইকেল আটক করে।তিনি আরো বলেন, এব্যাপারে আহতদের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় জড়িতদেরকে দ্রুতই গ্রেপ্তার করা হবে এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট